আটাব নির্বাচন ২০২৬-২০২৮

আটাব গণতান্ত্রিক ঐক্যজোট

আটাব ট্রাভেল জগতে সদস্যদের অধিকার রক্ষা, বিমান চলাচল খাতের সুস্থ বিকাশ এবং বিমান টিকিট, হজ, ওমরাহ ও পর্যটন নীতিমালার বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা অংশীজন (Advisory Stakeholder) হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে।

এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব)
প্যানেল প্রধান ও প্রেসিডেন্ট পদপ্রার্থী

এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব)

সাবেক সভাপতি, আটাব স্বত্বাধিকারী, সুরেশ্বর ট্রাভেলস
"সম্মানিত আটাব সদস্যবৃন্দ, আপনাদের মূল্যবান ভোটে আপনারা আমাদের গণতান্ত্রিক ঐক্যজোটকে পর পর ৪ বার বিজয়ী করেছিলেন। আতি আন্তরিকতা ও সততার সাথে আপনাদের স্বার্থ রক্ষায় আমি সর্বদা কাজ করেছি। এবারের নির্বাচনেও আটাবে সকল সদস্যের সমান অধিকার প্রতিষ্ঠায় আমাদের সমর্থন দিন।"

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জোন থেকে একদল অভিজ্ঞ, দক্ষ ও উদ্যমী ট্রাভেল ব্যবসায়ী সদস্যদের নিয়ে আমরা প্যানেল সাজিয়েছি। টিকিট সিন্ডিকেটের অবসান এবং আটাবের স্বাধীন ব্যবসায়ের পরিবেশ রক্ষা করাই আমাদের মূল অঙ্গীকার।

পূর্ণ প্যানেল দেখুন

আমাদের সফল কর্মকাণ্ড ও অর্জনসমূহ

বিগত মেয়াদে আটাব সদস্যদের ব্যবসায়িক স্বার্থ ও অধিকার রক্ষায় আমাদের অর্জিত ৩৫টিরও বেশি গুরুত্বপূর্ণ মাইলফলক

📂

৩ বছর মেয়াদে লাইসেন্স নবায়ন

ট্রাভেল এজেন্সি লাইসেন্স নবায়নের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছরের জন্য বৃদ্ধিকরণ।

🛡️

IATA ব্যাংক গ্যারান্টি হ্রাস

IATA ব্যাংক গ্যারান্টি ন্যূনতম ৫০ লক্ষ টাকা থেকে কমিয়ে ৩০ লক্ষ টাকা বহাল রাখার সফল বাস্তবায়ন।

✂️

৮৫০ কোটি টাকার ভ্যাট প্রত্যাহার

এয়ার টিকেটের মূল কমিশনের উপর পূর্বে আরোপিত ৮৫০ কোটি টাকার ভ্যাট (VAT) জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রত্যাহার।

🛑

০% কমিশন প্রতিরোধ

কিছু বিদেশী এয়ারলাইন্স কর্তৃক টিকিট কমিশন ০% (Zero Commission) করার চক্রান্ত শক্ত হাতে প্রতিরোধ।

আমাদের সকল বিগত অর্জনসমূহ দেখুন ➔